সিরাজগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬

জলঢাকায় মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (GPMS)-এ গৃহীত ২০২৬-২৭ অর্থবছরের কর্মসম্পাদন পরিকল্পনার অংশ হিসেবে নীলফামারীর জলঢাকায় মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সংক্ষিপ্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় জলঢাকা উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. জান্নাতুল ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। তিনি বলেন, ‘যান্ত্রিক ও কর্মব্যস্ত জীবনে মানসিক চাপ দূর করতে নিজেকে সময় দেওয়া এবং নিজের মন-মানসিকতার যত্ন নেওয়া প্রয়োজন। তবে ব্যাপক কর্মব্যস্ততার কারণে সব সময় তা হয়ে ওঠে না। কর্মব্যস্ততার মাঝেও মানসিকভাবে সুস্থ থাকার জন্য আজকের এই কর্মশালা অত্যন্ত সহায়ক হবে বলে আমি আশাবাদী।’

কর্মশালায় আত্মযত্নের বিভিন্ন কৌশল ও এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ইমদাদুল হক তালুকদার, প্রধান নির্বাহী কর্মকর্তা, নীলফামারী জেলা পরিষদ।

কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তরপ্রধান ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। তাঁরা মানসিক স্বাস্থ্য ও আত্মযত্নের বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা নেন। এ বিষয়ে ফ্যাসিলিটেটর ইমদাদুল হক তালুকদার প্রায় দুই ঘণ্টাব্যাপী একটি সেশন পরিচালনা করেন।

মানসিক স্বাস্থ্য সচেতনতা ও আত্মযত্নের বিষয়ে সচেতনতা বাড়াতে এ ধরনের কর্মশালা আয়োজন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস হ্যাপীকে ধন্যবাদ জানান কর্মশালায় অংশ নেওয়া কর্মকর্তা ও সাংবাদিকরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

জলঢাকায় মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬