সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

জামায়াতে ইসলামীর নির্বাচনী পোলিং এজেন্ট প্রশিক্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:১৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • 63

মো. ইয়াকুব আলী তালুকদার, গাজীপুর প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন বিভাগ আয়োজিত ‘ পোলিং এজেন্ট প্রশিক্ষক কর্মশালা ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে ঢাকা মহানগরীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রোগ্রামের শুরুতেই দারসুল কুরআন পেশ করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

অনুষ্ঠানের প্রধান আলোচক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের তাঁর ভাষণে বলেন, আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশবাসীর নিকট ৫-দফা দাবি তুলে ধরেছে। জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি ন্যায়-ভিত্তিক ও জবাবদিহি-মূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫-দফা গণদাবি আদায়ের লক্ষ্যে গত ১৫ সেপ্টেম্বর থেকে কর্মসূচি পালন করে আসছে।

তিনি আরও বলেন, ৫-দফা গণদাবি আদায়ের লক্ষ্যে জামায়াতে ইসলামী দ্বিতীয় ধাপে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। ইতোমধ্যেই আমাদের এই ৫-দফা গণদাবি জনগণের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। দেশের জনগণ এ দাবির প্রতি সমর্থন দিয়ে রাজপথে নেমে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছে। বর্তমান সরকারের উচিত অবিলম্বে জনগণের ৫-দফা দাবি মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য কঠোর হতে বাধ্য হবে। তিনি দ্বিতীয় দফায় জামায়াতে ইসলামী ঘোষিত তিন দিনের কর্মসূচিতে ব্যাপকভাবে অংশগ্রহণ করে দাবি আদায় করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

কর্মশালায় বিভিন্ন বিষয়ের উপর দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাচন বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এবং সদস্য জনাব মোবারক হোসাইন। ‘পোলিং এজেন্ট প্রশিক্ষক কর্মশালা’র সম্মানিত ডেলিগেটগণও কর্মশালায় তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

জামায়াতে ইসলামীর নির্বাচনী পোলিং এজেন্ট প্রশিক্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:১৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫