সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

জামায়াত – এনসিপি মিলে বিএনপির মধ্যে ভাঙন সৃষ্টির চেষ্টা করছে: এমপি খোকন

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:১৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • 21

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শ্রীশ্রী দুর্গা ও কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আনিছুর রহমান তালুকদার খোকন বলেন, ‘বর্তমান সরকার ও দলের সিনিয়র নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন পদত্যাগ করছেন। তিনি দলের প্রতি সম্মান দেখিয়েই এ সিদ্ধান্ত নিয়েছেন। দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকা আমাদের সবার দায়িত্ব।’

তিনি বলেন, ‘আমরা দলের সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রী ও সংসদ সদস্য হয়েছি। তেমনি দলের সিদ্ধান্তে পদ থেকে সরে দাঁড়ানোর জন্যও আমাদের প্রস্তুত থাকতে হবে। কিন্তু এনসিপি ও জামায়াত বিষয়টি নিয়ে নানা বিশ্লেষণ শুরু করেছে এবং বিএনপি দলের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। আমরা ১৭ বছর বিরোধী দলে থেকেও জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আস্থা রেখেছি। এখনও আমরা সেই আস্থায় রয়েছি। দলের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। এনসিপি ও জামায়াত কী বলল, তাতে আমাদের কিছু আসে যায় না।’

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ, এমপির সহধর্মিণী চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ ইসরাত আজমেরী, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার, শ্রীশ্রী দুর্গা ও কালীমন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি উজ্জ্বল পাত্র, নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

জামায়াত – এনসিপি মিলে বিএনপির মধ্যে ভাঙন সৃষ্টির চেষ্টা করছে: এমপি খোকন

আপডেট টাইম : ০৯:১৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬