সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

জুমার নামাজের সময় মসজিদে মুসল্লির মৃত্যু

সংগৃহীত ছবি

নরসিংদীর পলাশে মসজিদে জুমার নামাজরত অবস্থায় সৈয়দ মো. রেজাউর রহমান কিবরিয়া (৪২) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ঘোড়াশালের উত্তর চরপাড়া গ্রামের বায়তুল মামুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত সৈয়দ রেজাউর রহমান পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের চরনগরদী গ্রামের মৃত সৈয়দ আবুল কালামের ছেলে। তিনি নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী হিসাবরক্ষক ছিলেন।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী মুসল্লি এজাজ মিয়া জানান, রেজাউর রহমান পরিবার নিয়ে ঘোড়াশাল পৌর এলাকার উত্তর চরপাড়া গ্রামে বসবাস করতেন। দুপুর সাড়ে ১২টায় তিনি বাড়ির পাশের বায়তুল মামুর জামে মসজিদে জুমার নামাজ পড়তে যান।

পরে পৌনে ২টায় নামাজে দাঁড়ানো অবস্থায় সেজদা দিতে গিয়ে তিনি ঢলে পড়েন। এ ঘটনা দেখে মসজিদের মুসল্লি ও স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
নিহতের শ্বশুর পলাশ উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস. এম. শফি বলেন, রেজাউর রহমান মসজিদেই হিটস্ট্রোকে মারা গেছেন বলে জানিয়েছেন ডাক্তার। শুক্রবার রাত ১১টায় চরগরদীতে জানাজার নামাজ শেষে তার বাবার কবরের পাশে দাফন করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

জুমার নামাজের সময় মসজিদে মুসল্লির মৃত্যু

আপডেট টাইম : ১১:২৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬