সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

জুলাই গণঅভ্যুথান উপলক্ষে সিরাজগঞ্জে কৃষক দলের বৃক্ষরোপণ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • 63

প্রতিবেদক, সিরাজগঞ্জ:

“জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে সিরাজগঞ্জ জেলা কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (০৯ আগষ্ট) সকাল ১০টায় সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে শিয়ালকোল ইউনিয়নের শিলন্দা এ্যাপেক্স জুট মিল থেকে লাভলু বাবুল কম্পোজিট মিলস্ পর্যন্ত এ বৃক্ষরোপণ করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রুমানা মাহমুদ। এ সময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

জেলা বিএনপির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক মতিয়ার রহমান আকন্দের সভাপতিত্বে ও কৃষক দলের সদস্য সচিব টি এম শাহাদত হোসেন ঠান্ডুর সঞ্চালনায় আরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক নূর কায়েম সবুজ, সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মন্জুর আলম তালুকদার মজ্নু, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুস সালাম টুপা, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরে আলম মুন্সি, সিরাজগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হজরত আলী,ফরহাদ হোসেন, সদর উপজেলা কৃষক দলের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসাইন সবুজসহ জেলা বিএনপি,সদর উপজেলা বিএনপি , শিয়ালকোল ইউনিয়ন বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

জুলাই গণঅভ্যুথান উপলক্ষে সিরাজগঞ্জে কৃষক দলের বৃক্ষরোপণ

আপডেট টাইম : ০৬:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫