সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

জেলার আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশের কঠোর বার্তা

নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর-২০২৫ মাসের ক্রাইম কনফারেন্স ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার জনাব মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক।
বুধবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, গ্রেফতারি পরোয়ানা তামিল, রুজুকৃত মামলা বিশ্লেষণ এবং তদন্তের মানোন্নয়ন নিয়ে বিস্তৃত আলোচনা হয়। জেলার ক্লু-লেস মামলাসহ সাম্প্রতিক অপরাধ প্রবণতা চিহ্নিত করে সেগুলোর দ্রুত রহস্য উদঘাটনে বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়।
অপরাধ দমন, তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার কঠোর বার্তা দেন। তিনি মাদক উদ্ধার, চুরি-দস্যুতা, ইভটিজিং, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন। ধর্ষণ, ডাকাতি, খুন ও ছিনতাইয়ের মতো গুরুতর অপরাধ মোকাবিলায় দ্রুত ও পেশাদারী পদক্ষেপ গ্রহণের ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
অক্টোবর-২০২৫ মাসের সার্বিক কর্মকাণ্ড বিবেচনায় জেলার বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সদের সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।
সভায় জেলার সকল থানার অফিসার ইনচার্জ, পিবিআই, সিআইডি ও জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

জেলার আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশের কঠোর বার্তা

আপডেট টাইম : ১০:৩৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫