জ্বালানি তেলের সংকট কাটাতে বর্তমান সরকারের গৃহীত উদ্যোগ ও পদক্ষেপ জনগণের মাঝে তুলে ধরতে লিফলেট বিতরণ করেছে তাড়াইল উপজেলা স্বেচ্ছাসেবক দল।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তাড়াইল সদর বাজার ও উপজেলা পরিষদ চত্বরে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিকুর রহমান অপু, সদস্য সচিব জাহাঙ্গীর হাসান ভুঁইয়া রাকিব, ১নং যুগ্ম আহ্বায়ক আওয়াল মিয়া, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, রুবেল মড়ল, ধলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মানিক মিয়া, দিগদাইড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদপ্রার্থী দেলোয়ার হোসেন দুলু, সম্মানিত সদস্য রকি শেখ, তাড়াইল উপজেলা ছাত্রদল কর্মী হেদায়েতুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছিল। বর্তমান সরকার অত্যন্ত দক্ষতার সাথে এই সংকট মোকাবেলা করছে। সরকারের এই ইতিবাচক উদ্যোগগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই আমাদের এই লিফলেট বিতরণ।”
লিফলেটে জ্বালানি তেলের আমদানি স্বাভাবিক রাখা, অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মূল্য সহনীয় রাখতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে। লিফলেট পেয়ে সাধারণ জনগণ, ব্যবসায়ী ও পরিবহন চালকরা সন্তোষ প্রকাশ করেন।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















