সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

টাকার বিনিময়ে যাত্রীকে অবৈধ ভ্রমণের সুযোগ: রেলের ৩ কর্মকর্তা বরখাস্ত

ছবি : সংগৃহীত

টিকিটবিহীন যাত্রীদের টাকার বিনিময়ে অবৈধভাবে রেল ভ্রমণের সুযোগ করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ রেলওয়ের তিন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজারের (পূর্ব) স্বাক্ষরিত আদেশে সাময়িক বরখাস্ত করা হয় তাদের। এ তথ্য নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকী।

বরখাস্ত হওয়া কর্মীরা হলেন— ঢাকা থেকে চট্টগ্রামগামী ৭০৪ নম্বর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের ‘ঞ’ বগিতে দায়িত্বপ্রাপ্ত স্টুয়ার্ড মো. আরিফ, স্টুয়ার্ড ম্যানেজার মো. জুয়েল রানা এবং কন্ডাক্টর গার্ড মোস্তাফিজুর রহমান লিমন (গার্ড গ্রেড-২), ঢাকা হেডকোয়ার্টার।

রেল কর্তৃপক্ষ জানায়, গত ১৮ জানুয়ারি উল্লিখিত ট্রেনে দায়িত্ব পালনকালে তারা টাকার বিনিময়ে কয়েকজন যাত্রীকে অবৈধভাবে রেল ভ্রমণের সুযোগ করে দেন— এমন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যায়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

অভিযোগের বিষয়ে পরবর্তী তদন্ত শেষে প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

টাকার বিনিময়ে যাত্রীকে অবৈধ ভ্রমণের সুযোগ: রেলের ৩ কর্মকর্তা বরখাস্ত

আপডেট টাইম : ০১:৩৯:০২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬