সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

টুপটুপ রিসোর্টে আগুনের আতঙ্ক, কুকুর-বিড়াল নিয়ে নিরাপদে বেরিয়ে যান কর্মীরা

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে রান্নাঘরের গ্যাসের চুলায় চা বসিয়ে ঘুমিয়ে পড়েন টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টের এক কর্মী। কিছুক্ষণ পর রান্নাঘর থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুহূর্তেই ১০ শতক জমির ওপর নির্মিত রিসোর্টটির সর্বত্র ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা।

প্রত্যক্ষদর্শী ও রিসোর্টের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুন লাগার পরপরই রিসোর্টের অধিকাংশ কর্মী ও কয়েকজন অতিথি দ্রুত বাইরে বেরিয়ে আসেন। তবে কয়েকজন কক্ষে আটকা পড়েন। রিসোর্টের দ্বিতীয় তলায় ছিল প্রতিষ্ঠানটির মালিকের পোষা দুটি কুকুর ও চারটি বিড়াল। আগুন লাগার পরপরই রিসোর্টের চার-পাঁচজন কর্মী প্রাণীগুলোকে নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসেন বলে জানান এক প্রত্যক্ষদর্শী।

টুপটুপ রিসোর্টের অদূরেই ওই প্রত্যক্ষদর্শী যুবকের বসতঘর। তিনি বলেন, ‘বিস্ফোরণের শব্দ শুনে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি, টুপটুপ রিসোর্ট জ্বলছে। প্রতিষ্ঠানটির চার-পাঁচজন কর্মী কুকুর ও বিড়াল নিয়ে ছোটাছুটি করছিলেন। জানতাম, প্রাণীগুলো রিসোর্টের মালিকের পোষা। তানভীরকে (মালিক) অসংখ্যবার কুকুর নিয়ে বিচে হাঁটতে দেখেছি।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

টুপটুপ রিসোর্টে আগুনের আতঙ্ক, কুকুর-বিড়াল নিয়ে নিরাপদে বেরিয়ে যান কর্মীরা

আপডেট টাইম : ০৯:২৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬