সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ট্যাপেন্টাডল-ফেন্সিডিলসহ ১,০৫০ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ বিজিবির

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেন্সিডিলসহ বাংলাদেশে বিক্রয় নিষিদ্ধ ১ হাজার ৫০ বোতল সিরাপ জব্দ করা হয়েছে। জব্দ করা এসব মালামালের সিজার মূল্য ৩ লাখ ৪৮ হাজার ১০০ টাকা।
রবিবার (২২ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ২৯ বিজিবি।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২১ নভেম্বর রাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬২২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০ বোতল ফেন্সিডিল এবং বাংলাদেশে বিক্রয় নিষিদ্ধ ১ হাজার ৫০ বোতল সিরাপ জব্দ করা হয়।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে বিজিবি দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্যাপেন্টাডল-ফেন্সিডিলসহ ১,০৫০ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ বিজিবির

আপডেট টাইম : ১২:২৮:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬