চট্টগ্রামের নাছিরাবাদ এলাকায় নিজ বাসা থেকে ছন্দা শর্মা (৩৬) নামে এক কলেজ শিক্ষিকার লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের নাছিরাবাদের দক্ষিণ খুলশি এলাকার জাকির হোসেন সোসাইটির ২৯ নং বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ছন্দা শর্মা চট্টগ্রাম মহিলা কলেজের শিক্ষিকা।
খুলশী থানার উপ পরিদর্শক (এসআই) আসাদ বাংলানিউজকে জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুরতহাল শেষে এক শিক্ষিকার লাশ উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জনতারকণ্ঠ/জেডএইচ