সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ট্যাপেন্ডাডল ও গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ভূল্লী থানা পুলিশ। বুধবার (২৬ আগস্ট) রাতে ভূল্লী বাজারের একটি সেলুনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। স্থানীয় বছিরপাড়া মাদক নির্মূল কমিটির সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে ভূল্লী বাজারে শাহ্ আলম সাইকেল পার্টস দোকানের পাশে রঞ্জন সেলুনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে পুলিশ। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করা হলে মো. সজীব ইসলামের কাছ থেকে ৮টি ট্যাপেন্ডাডল ট্যাবলেট এবং মো. রবিউল ইসলামের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভূল্লী উপজেলার কুমারপুর ডাবরীপাড়া এলাকার মো. আব্দুস সালামের ছেলে মো. সজীব ইসলাম (২০) এবং কুমারপুর বছিরপাড়া এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. রবিউল ইসলাম (২৫)।

স্থানীয়দের অভিযোগ, ভূল্লী বাজার ও আশপাশের এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। মাদক নির্মূলে স্থানীয়ভাবে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা মাদকদ্রব্যসহ গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ট্যাপেন্ডাডল ও গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:৫১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬