সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হোসেনপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে, চিকিৎসায় প্রস্তুত হাসপাতাল Logo টেন্ডার ছাড়াই ভবন নির্মাণ শুরু চেয়ারম্যানের, বন্ধ করলেন ইউএনও Logo ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’, বিএনপি নেতাকে হুঁশিয়ারি স্বেচ্ছাসেবক দল সভাপতির Logo নওগাঁ কারা হেফাজতে থাকা বগুড়ার আওয়ামী লীগ নেতার মৃত্যু Logo ডেঙ্গুতে নতুন করে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১০ জন Logo থাপ্পড়কাণ্ডে শাহজালাল রুমিকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ Logo জাজিরায় মৃত্যুর দুই মাস পরের দলিলে জমি দাবি, বিরোধে দুই পক্ষ Logo ৭ নভেম্বর ৬ ঘণ্টার জন্য টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে Logo সৌদি আরবে হামলা:পিছিয়েই গেল এশিয়ান কাপ Logo জাজিরার নাওডোবায় মৃত ব্যক্তির নামে দলিল সৃজনের অভিযোগ

তাড়াইলে কন্যাশিশু দিবস পালিত, ‘কন্যাশিশুরা সমাজের বোঝা নয়, সম্পদ’

‘শিশুবিয়ে আর নয়—কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি তাড়াইল সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী, শিক্ষক, এনজিওকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) আল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মণ্ডল ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়া রায়।

সভায় বক্তারা বলেন, কন্যাশিশুরা সমাজের বোঝা নয়, বরং সম্পদ। বাল্যবিবাহ রোধ, কন্যাশিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং তাদের সার্বিক অধিকার ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত হোসেন বিপ্লব, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তাড়াইল উপজেলা শাখার সভাপতি আতিকুর রহমান অপু, গণ অধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার জাকিরুল ইসলাম বাকী, রাউতি ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিলোয়ারা খানম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শৈবাল কুমার পাল দিপু।

এ ছাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হোসেনপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে, চিকিৎসায় প্রস্তুত হাসপাতাল

তাড়াইলে কন্যাশিশু দিবস পালিত, ‘কন্যাশিশুরা সমাজের বোঝা নয়, সম্পদ’

আপডেট টাইম : ১২:৩৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬