সিরাজগঞ্জের তাড়াশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১০ জানুয়ারি) উপজেলার ঝুড়ঝুড়ি বাজারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে শীতার্ত ও সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভিপি আয়নুল হক।
উক্ত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভিপি আয়নুল হক বলেন- “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন, তিনি আজ আমাদের মাঝে নাই, আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি। তিনি আরো বলেন; শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
এসময় আরও উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি স.ম আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল সহ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তোফায়েল আহমেদ। জনতার কণ্ঠ.কম 



















