সিরাজগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মস্কোয় বড় হামলার আশঙ্কা, জরুরি সতর্কতা জারি মার্কিন দূতাবাসের Logo হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি Logo আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়, বিএনপি নেতার বিরুদ্ধে বহিষ্কারের দাবি Logo মধুমিতাই ‘গুলশানের চামেলি’, পরিচালকের নিশ্চিত ঘোষণা Logo আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছর উদ্যাপনে বিশেষ প্রদর্শনী Logo চিকিৎসকের আশঙ্কা, আর সাড়ে ৪ থেকে ৫ বছর বাঁচার কথা জানালেন তানিয়া বৃষ্টি Logo পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, প্রজ্ঞাপন জারি Logo এইচএসসিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে উচ্চশিক্ষায় ভর্তি নিয়ে দুশ্চিন্তায় ফারজানা ‎ Logo জাতিসংঘের কর্মীকে গুপ্তচর সন্দেহ, হুতির হেফাজতে মৃত্যুর ঘটনায় তদন্ত দাবি Logo এখন রাজনৈতিক ভাবনায় মগ্ন সাকিব

তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপের ৭ দিনের রিমান্ড চায় নৌ পুলিশ

শাহরিয়ার দীপ (বামে) ও তাহসিফ সাউরি। ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বাবার করা হত্যা মামলায় তাহসিফের জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দীপের সাত দিনের রিমান্ড আবেদন করবে নৌ পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে দীপকে আদালতে নেওয়ার কথা রয়েছে। নৌ পুলিশ জানিয়েছে, আদালতে হাজির করে তার সাত দিনের রিমান্ড চাওয়া হবে।

তাহসিফের বাবা এনায়েতুল করিম রাজধানীর উত্তর খান থানায় এ হত্যা মামলা করেন। মামলায় তাহসিফের ব্যবসায়িক অংশীদার ও বন্ধুস্থানীয় ছোটভাই দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার মধ্যরাতে দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে তাকে হেফাজতে নেয় পিবিআই। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার (৩০ অক্টোবর) পিবিআইয়ের একটি দল দীপকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় যায়। তুরাগ নদসংলগ্ন বিআইডব্লিউটিএর ২৯ নম্বর সীমানা পিলারের আশপাশে কী ঘটেছিল, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে কালো রঙের একটি সুজুকি জিক্সার ১৫০ মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির কোনো নম্বরপ্লেট ছিল না।

জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, ঘটনার রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। সেখানে কথা বলার সময় কয়েকজন তাদের ধাওয়া করেন। তাদের মধ্যে দুজনের পরনে আইনশৃংখলা বাহিনীর পোশাক ছিল বলেও দাবি করেন তিনি। একপর্যায়ে ধাওয়াকারীদের দেখে তাহসিফ দৌড়ে গিয়ে তুরাগ নদে ঝাঁপ দেন। আর দীপ বিআইডব্লিউটিএর ২৯ নম্বর সীমানা পিলারের আড়ালে লুকিয়ে পড়েন।

তবে ঘটনার আগে ও পরের সময় নিয়ে দীপের দেওয়া তথ্যে অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র। শুক্রবার ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান গণমাধ্যমকে বলেন, দীপ অনেক এলোমেলো তথ্য দিচ্ছেন। সব তথ্য বিশ্বাস করা হচ্ছে না। গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার পর জানানো হবে।

এদিকে তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা জানতে দীপকে জিজ্ঞাসাবাদ করতে চায় নৌ পুলিশ। এ জন্যই তার সাত দিনের রিমান্ড চাওয়া হবে।

জনতার কন্ঠ. এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

মস্কোয় বড় হামলার আশঙ্কা, জরুরি সতর্কতা জারি মার্কিন দূতাবাসের

তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপের ৭ দিনের রিমান্ড চায় নৌ পুলিশ

আপডেট টাইম : ১২:০০:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬