সিরাজগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo তাহসিফ হত্যা মামলা: হত্যার আগে সঙ্গে বারে দেখা যাওয়া সেই তরুণী গ্রেপ্তার Logo দিল্লিতে বিরোধীদলের বিক্ষোভ মিছিল, নিরাপত্তা জোরদার Logo ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব Logo আগামী গ্রীষ্মে সোলারে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী Logo মস্কোয় বড় হামলার আশঙ্কা, জরুরি সতর্কতা জারি মার্কিন দূতাবাসের Logo হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি Logo আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়, বিএনপি নেতার বিরুদ্ধে বহিষ্কারের দাবি Logo মধুমিতাই ‘গুলশানের চামেলি’, পরিচালকের নিশ্চিত ঘোষণা Logo আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছর উদ্যাপনে বিশেষ প্রদর্শনী Logo চিকিৎসকের আশঙ্কা, আর সাড়ে ৪ থেকে ৫ বছর বাঁচার কথা জানালেন তানিয়া বৃষ্টি

মধুমিতাই ‘গুলশানের চামেলি’, পরিচালকের নিশ্চিত ঘোষণা

মধুমিতা সরকার। ছবি: সংগৃহীত

কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারকে নিয়ে নির্মিতব্য ঢাকাই সিনেমা ‘গুলশানের চামেলি’ থেকে তার সরে দাঁড়ানোর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সম্প্রতি। তবে বিষয়টি নাকচ করে দিয়েছেন পরিচালক মোহাম্মাদ ইকবাল। আগামী ১ ডিসেম্বর এফডিসিতে মধুমিতাকে নিয়েই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সিনেমাটির পরিচালক মোহাম্মাদ ইকবাল। তিনি জানিয়েছেন, মধুমিতা সিনেমা ছাড়ছেন না। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আগামী ডিসেম্বরেই শুরু হবে শুটিং।

পরিচালক বলেন, এসব কথা কে বলেছে, আমি জানি না। ডিসেম্বর থেকে আমাদের শুটিং শুরু হবে। আগামী ১ ডিসেম্বর এফডিসির ফ্লোরে মধুমিতাকে নিয়েই ক্যামেরা ওপেন করব।

সিনেমা থেকে নায়িকার সরে দাঁড়ানোর গুঞ্জন নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন ইকবাল। বরং এ ধরনের আলোচনা সিনেমাটির প্রচারে সহায়ক হয়েছে বলে মনে করেন তিনি। তার ভাষায়, এই যে কথাগুলো ছড়িয়েছে, এতে আমারই ভালো হয়েছে। পাবলিসিটি পেয়েছে।

অন্যদিকে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মধুমিতা সরকারও সিনেমা ছাড়ার খবর উড়িয়ে দিয়েছেন। তার ধারণা, একটি চক্র পরিকল্পিতভাবে তাকে সিনেমা থেকে সরে দাঁড়ানোর খবর ছড়াচ্ছে।

পশ্চিমবঙ্গের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে দুই বাংলার দর্শকদের কাছে পরিচিতি পান। এর আগে বাংলাদেশের নাটকেও অভিনয় করেছেন তিনি। ২০১৬ সালে পারভেজ আমিন পরিচালিত ‘মেঘবালিকা’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছিলেন মধুমিতা।

‘গুলশানের চামেলি’র মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

প্রায় পাঁচ বছর আগে সিনেমাটি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন পরিচালক মোহাম্মাদ ইকবাল। তবে নানা জটিলতায় এতদিন শুটিং শুরু করা সম্ভব হয়নি। এবার ১ ডিসেম্বর থেকে কাজ শুরুর প্রস্তুতি নিয়েছেন নির্মাতা।

আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিতব্য সিনেমাটিতে মধুমিতার পাশাপাশি অভিনয়ের কথা রয়েছে রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ ও মিশা সওদাগরের।

জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

তাহসিফ হত্যা মামলা: হত্যার আগে সঙ্গে বারে দেখা যাওয়া সেই তরুণী গ্রেপ্তার

মধুমিতাই ‘গুলশানের চামেলি’, পরিচালকের নিশ্চিত ঘোষণা

আপডেট টাইম : ০১:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬