সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

তিন দফা দাবিতে হাকিমপুরের স্কুল শিক্ষকদের শাটডাউন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে শাটডাউন কর্মসূচি পালন করেছেন।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে  শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে তারা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের পেশাগত উন্নয়নসহ ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ শাটডাউন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা।
শিক্ষক নেতারা জানান, গত ৮ ও ১০ নভেম্বর ঢাকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সামনে আন্দোলনের সময় বহু শিক্ষক অসুস্থ হয়ে পড়েন এবং একজন সহকারী শিক্ষক মৃত্যুবরণ করেন। আন্দোলনের পর মন্ত্রণালয় তাদের দাবি নীতিগতভাবে মেনে নেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। এ অবস্থায় বাধ্য হয়ে তারা আবারও মাঠে নেমেছেন।
শিক্ষকদের দাবি হলো সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদান, দুটি টাইম-স্কেল চালু এবং শতভাগ পদোন্নতি নিশ্চিতসহ পদোন্নতির সুস্পষ্ট সুযোগ তৈরির মাধ্যমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত স্থিতিশীলতা আনা।
শিক্ষকরা আরো বলেন আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরব না। দাবি বাস্তবায়ন হলে আমরা দ্রুত বিদ্যালয়ে ফিরে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান স্বাভাবিকভাবে শুরু করবো।
শাটডাউন কর্মসূচির কারণে হাকিমপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যত বন্ধ হয়ে গেছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষকরা আশা করছেন, দ্রুত প্রজ্ঞাপন জারি করে তাদের দাবি বাস্তবায়িত হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

তিন দফা দাবিতে হাকিমপুরের স্কুল শিক্ষকদের শাটডাউন

আপডেট টাইম : ০৪:১৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫