সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

তুরস্কের গুরুতর অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:৫৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • 41

জনতার কণ্ঠ.কম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের অস্থিরতা দেখা দিচ্ছে—এমনই এক ইঙ্গিত দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, কিছু ইসরায়েলি নেতা নাকি যুদ্ধবিরতির আড়ালে নতুন সহিংসতার মঞ্চ প্রস্তুত করছেন।

আঙ্কারায় এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারগুস সাখনার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, সারা বিশ্বের সামনে যে অন্যায় চলছে, সেটি রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই কড়া পদক্ষেপ নেওয়া উচিত।

ফিদানের মতে, গাজায় টেকসই শান্তি বজায় রাখতে ইসরায়েলের অবশ্যই যুদ্ধবিরতি মানতে হবে। অন্যদিকে সাখনা জানান, গাজার মানবিক অবস্থা এখন ভয়াবহ পর্যায়ে, তাই ইসরায়েলের ওপর চাপ বাড়ানো ছাড়া উপায় নেই।

তিনি বলেন, এস্তোনিয়া জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষেই আছে এবং ইউএনআরডব্লিউএয়ের মাধ্যমে মানবিক সহায়তা পাঠাচ্ছে। সবশেষে ফিদান সরাসরি অভিযোগ করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি ভেঙে গাজায় গণহত্যা ফের শুরু করতে অজুহাত খুঁজছেন। তার ভাষায়, তুরস্ক এই মুহূর্তে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

তুরস্কের গুরুতর অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে

আপডেট টাইম : ০৫:৫৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫