সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

তেলের গপ্পো

বিপুল চন্দ্র রায়

বিপুল চন্দ্র রায়

বউয়ের মুখে তেলের গপ্পো, ফুরিয়ে গেছে শিশ,

স্বামী বলে, এক-দুই ফোঁটা দিয়েই না হয় রাঁধিস!

বউ বলে, কী বলছ তুমি? ঘিলু কি গেছে পচে?

তেল ছাড়া কি রান্না হয় গো? বুঝবে সেটা কবে?

লিটার এখন দুইশত বিশ, মাথায় ওঠে বিষ,

তেলের শোকে পাড়াপড়শি করছে ফিসফিস।

ব্যবসায়ী ভাই হাসছে বেশ, করছে তেলবাজি,

তেলের আগুনেই আমজনতা পুড়ছে ধিকিধিকি!

তেলবাজি আজ সবখানে ভাই, কড়াই থেকে গদি,

সাধারণ লোক দামের চাপে বইছে চোখের নদী।

বাজার জুড়ে হাহাকার আর সিন্ডিকেটের মেলা,

পকেট কেটে আমজনতার চলছে মরণখেলা।

বউ বলে, তেল না আনলে ঢুকতে দেব না বাড়ি,

আজকে থেকে তোমার সাথে আড়ি! আড়ি! আড়ি!

স্বামী বলে, মাথা ঠান্ডা করো, বাঁচাও আমার মান,

পকেট ফাঁকা, তেল কিনতে কি খোয়া যাবে সম্মান?

বউ বলে, ওই যুক্তি ছাড়ো, আনো তেলের বোতল,

নইলে ভাতে জল ঢেলে আজ পান্তাই হবে সম্বল!

তেলবাজি ওই চলছে চলুক, আমার রান্না চাই,

তেল ছাড়া এই বাড়িতে তোমার কোনো ঠাঁই নাই!

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

তেলের গপ্পো

আপডেট টাইম : ১২:৫৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬