সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর Logo নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি Logo ডিএম খালী ইউনিয়নের উন্নয়নে আবারও রফিকুল ইসলাম সরদারকে চেয়ারম্যান হিসেবে পেতে চান এলাকাবাসী Logo এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর Logo চুলের রং নিয়ে প্রশ্ন করায় চটলেন নেইমার Logo বাঁকখালী ঘাটে জাহাজ ছাড়ার অনিশ্চয়তা, দুর্ভোগে পর্যটক Logo কোটালীপাড়ায় আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ Logo পেট্রাপোলে আ. লীগ নেতাদের বৈঠক ও সহিংসতা গভীর ষড়যন্ত্র: রিজভী Logo হিন্দুকুশ-হিমালয়ে প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ Logo যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে সমাবেশ

দেবিদ্বারে পাল্টাপাল্টি সভা ঘিরে ওসির সামনেই বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

দেবিদ্বারে পাল্টাপাল্টি সভা শেষে বিএনপি নেতার গাড়ি ভাঙচুর। ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে পাল্টাপাল্টি আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি এবং দল থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। বিএনপির সভায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত থাকলেও মুন্সীর সভায় তৃণমূলের নেতাদের অংশগ্রহণ ছিল।

সভা শেষে ফেরার পথে থানার ওসির সামনে দেবিদ্বারের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার গাড়িবহরে হামলা করে বিএনপি নেতার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

রোববার (৮ নভেম্বর) বিকেলে দেবিদ্বার পৌর এলাকার রেয়াজ উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠ ও রহমানিয়া সুপার মার্কেটের সামনে পৃথকভাবে এ দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুই সভায় নেতাকর্মীদের উপস্থিতিতে দেখা গেছে ভিন্ন চিত্র। উপজেলা বিএনপির সভায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত থাকলেও তৃণমূলের অংশগ্রহণ ছিল তুলনামূলক কম। অন্যদিকে মঞ্জুরুল আহসান মুন্সীর ডাকে আয়োজিত সভায় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এদিকে সভা শেষে ফেরার পথে দেবিদ্বারের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ সময় গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খানের গাড়ির সামনের গ্লাস ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দেবিদ্বারের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম, দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিনসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। তবে দলীয় শীর্ষ নেতাদের উপস্থিতি থাকলেও সভায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল তুলনামূলক কম।

অন্যদিকে সাবেক সংসদ সদস্য ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর ডাকে আয়োজিত আলোচনা সভায় বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে।

এতে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য মাজেদা আহসান মুন্সী, সদস্যসচিব এএফএম তারেক মুন্সী, সদ্য অব্যাহতি পাওয়া দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম আজাদ, সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন, সদস্যসচিব কাজী মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সভায় উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপি এবং অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

গাড়ি ভাঙচুরের অভিযোগের বিষয়ে দেবিদ্বার উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্যসচিব আবুল কালাম আজাদ বলেন, ‘আলোচনা সভা শেষে মিছিল নিয়ে ফেরার পথে মঞ্জু ভাইসহ আমরা সবার পেছনে ছিলাম। সামনে কী হয়েছে, তা বলতে পারি না।’

গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান বলেন, ‘অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে পৌর এলাকার চান্দিনা রোডের সামনে আমার গাড়ি লক্ষ্য করে হামলা করে এতে আমার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কেন্দ্র থেকে নির্দেশ দিয়েছে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে। আমি দলের নির্দেশে থানায় মামলা দায়ের করবো।’

দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় আমি উপস্থিত থাকলেও কোনোভাবে উত্তেজিত যুবকদের আটকানো যায়নি, কেউ একজন থাপ্পর দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর

দেবিদ্বারে পাল্টাপাল্টি সভা ঘিরে ওসির সামনেই বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

আপডেট টাইম : ০৮:১২:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬