সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

দেশে ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজন হচ্ছে: ডা. তাহের

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ‍চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল আমিনের কাছে মনোনয়নপত্র জমা দেন ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, এ নির্বাচনের ৩টি বৈশিষ্ট্য। এক, এ নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত আছে, আওয়ামী লীগ নেই। দুই, এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। তিন, ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করে জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামী দল, যারা জাতীয়তাবাদী দলের একটি অংশ, রাইটিস্ট বলতে যা বোঝায় সেই দলসমূহ এবং ’২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে তারা সবাই ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন, এটা অতীতে আর কখনো ঘটেনি। সুতরাং আমরা বলতে পারি একদিকে কতিপয় মানুষ, দুয়েকটি দল, অপরদিকে সারা বাংলাদেশ। একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে।

সোমবার (২৯ ডিসেম্বর) কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ‍চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল আমিনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

আবদুল্লাহ মো. তাহের বলেন, যারা বলেছিল নির্বাচন হবে না, সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজকে বানচাল হয়ে গেছে। আমরা আশা করি, এ নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং জনগণ সুশৃঙ্খলভাবে তাদের কাঙিক্ষত ভোট দিতে পারবে।

মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, সাবেক আমির আবদুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, সাবেক সেক্রেটারি শাহ মো. মিজানুর রহমান, ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজী, পৌর জামায়াত সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

দেশে ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজন হচ্ছে: ডা. তাহের

আপডেট টাইম : ০৫:৩২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫