মনিরুজ্জামান মনির ধুনট( বগুড়া ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
বগুড়ার ধুনট উপজেলা স্কাউট আয়োজিত ৫ম উপজেলা কাব ক্যাম্পুরির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। (৩০ অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) ওবায়দুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি খায়রুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আবু রুশত মতিন, উপজেলা কাপ স্কাউটের সাধারণ সম্পাদক আতাউর রহমান, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আল আমিন, ভান্ডার বাড়ী সালেহা জহুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ধুনট উপজেলা শাখার সভাপতি ও প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক শিক্ষক ছানোয়ার হোসেন শাহীন , সাংগঠনিক সম্পাদক কাঁদাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক কালেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মান্নাউল আলম, রত্নীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিংকু কুমার সাহা, ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা বাদশা, গোসাইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমূখ।

রিপোর্টার: 




















