সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় ডোবার পানিতে ডুবে যুবকের মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে ডোবার পানিতে ডুবে শামসুদ্দীন আহমেদ রকি (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে বাড়ির পাশে নিজস্ব কলাবাগানে পরিচ্ছন্নতার কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহত শামসুদ্দীন আহমেদ রকি উপজেলার পাঁচপাকিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির পাশে নিজস্ব কলাবাগানে পরিচ্ছন্নতার কাজ করছিলেন রকি। কাজের একপর্যায়ে তিনি মৃগীরোগে আক্রান্ত হয়ে পাশের ডোবার পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে পানিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ডোবার পানিতে ডুবে যুবকের মৃত্যু

আপডেট টাইম : ০৬:৫১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬