নওগাঁর রাণীনগরে ধীরে ধীরে আগমন ঘটছে শীতের। কার্তিকের শেষ ও অগ্রায়ণের শুরুতে আজ সকালে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা মিলল বেশ ঘন কুয়াশার। সকালের এই রূপ জানান দিচ্ছে, প্রকৃতিতে জেঁকে বসতে শুরু করেছে শীত।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) ভোর থেকেই রাণীনগরের মাঠ-ঘাট, গ্রামীণ পথঘাট এবং ফসলের ক্ষেত ঘন সাদা কুয়াশার চাদরে ঢেকে যেতে দেখা যায়। সকালের দিকে চারপাশ এমনভাবে কুয়াশায় আচ্ছন্ন ছিল যে, সামান্য দূরের কিছু দেখতেও চালক ও পথচারীদের বেশ বেগ পেতে হয়। বিশেষ করে ফাঁকা মাঠের ওপর কুয়াশার চাদর এক অপরূপ শীতের আমেজ তৈরি করেছে।
এদিকে, হঠাৎ করে সকালের এই কুয়াশা ও মৃদু ঠাণ্ডা বাতাসে শীতের আগাম বার্তা টের পাচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ। সকালে কাজের সন্ধানে বের হওয়া খেটে খাওয়া মানুষ ও কৃষকরা জানান, গত কয়েকদিনের তুলনায় আজ সকালের আবহাওয়া বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে।
আবহাওয়া পরিবর্তনের এই সময়ে সকালের কুয়াশার কারণে গ্রামীণ সড়কে হেডলাইট জ্বালিয়ে ছোট-বড় যানবাহনগুলোকে সাবধানে চলাচল করতে দেখা গেছে। শীতের এই আগমনে গ্রামীণ জনপদে এখন থেকেই শীতের আমেজ শুরু হয়ে গেছে
জনতার কণ্ঠ/এসএ

রাণীনগর (নওগাঁ)প্রতিনিধি । জনতার কণ্ঠ.কম 



















