সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার Logo ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৭ দিন পর ফ্লাইট চালু হলো Logo রায়গঞ্জে ভ্যানচালক জাহের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি Logo ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo কারণ দর্শানোর নোটিশ পেলেন বেলকুচি পৌরসভার সেই প্রকৌশলী Logo কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১ Logo যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা চালাল ইসরায়েল, ৮ জন নিহত Logo যুক্তরাজ্যে বাংলাদেশিদের বিপুল পরিমাণ সম্পদ জব্দ: সারাহ কুক Logo চার নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে, পাঁচ জেলায় বন্যার শঙ্কা Logo বাড়ির দরজায় কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকি: আতঙ্কে পরিবার

নকল করতে গিয়ে ধরা, দাখিল পরীক্ষার্থী বহিষ্কার

আক্কেলপুরে নকল করার অপরাধে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ছবি : সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুরে দাখিল পরীক্ষা কেন্দ্রে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষায় নকল করার অপরাধে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) আক্কেলপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত শিক্ষার্থী অনন্তপুর চৌধুরীপাড়া মহিলা দাখিল মাদ্রাসার ছাত্রী। তিনিই ওই প্রতিষ্ঠানের এবারের দাখিল পরীক্ষার একমাত্র পরীক্ষার্থী ছিলেন। বহিষ্কার হওয়ায় দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানটির আর কোনো শিক্ষার্থী নেই।

পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা গেছে, অনন্তপুর চৌধুরীপাড়া মহিলা দাখিল মাদ্রাসার এক ছাত্রী আরবি দ্বিতীয়পত্র বিষয়ে পরীক্ষায় নকল করে লিখছিলেন। এ সময় কক্ষ পরিদর্শকের হাতে ধরা পড়েন। পরে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেনের উপস্থিতিতে কেন্দ্র সচিব জাইদুল ইসলাম ওই ছাত্রীকে বহিষ্কার করেন।

এ বিষয়ে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন বলেন, দাখিল পরীক্ষা কেন্দ্রে আররি দ্বিতীয় পত্র পরীক্ষা চলছিল। ১ নম্বর কক্ষে অনন্তপুর চৌধুরীপাড়া দাখিল মাদ্রাসার এক ছাত্রী নকল করে পরীক্ষা দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে। এ কারণে বিধি মোতাবেক তাকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্র সচিব জাইদুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, নকল করে পরীক্ষা দেওয়ায় একজন ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করানো হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার

নকল করতে গিয়ে ধরা, দাখিল পরীক্ষার্থী বহিষ্কার

আপডেট টাইম : ০৯:৩৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬