সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

নতুন জীবনে জেমস: ফের বিয়ে, ঘর আলো করে এলো সন্তান

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • 46

বিনোদন ডেস্ক। জনতার কণ্ঠ.কম

একষট্টি বছর বয়সে ফের বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন ব্যান্ড সঙ্গীতের গুরু নগর বাউল জেমস। কনে আমেরিকা প্রবাসী নামিয়া আমিন। আর বর্তমানে তিনি নামিয়া আনাম। দেশের সবচেয়ে জনপ্রিয় এই ব্যান্ডতারকার এটি তৃতীয় বিয়ে।

জেমস-নামিয়ার পরিচয় ২০২৩ সালে লস অ্যাঞ্জেলেসে। নগর বাউলের তখন আমেরিকা ট্যুর চলছিল। লস অ্যাঞ্জেলেসের সেই শো’তে নামিয়ার সাথে পরিচয় আর ঘনিষ্ঠতা অবশেষে পরিণয়ে গড়ায়। আমেরিকা ট্যুর শেষে জেমস ফিরে আসেন বাংলাদেশে। কিছুদিন যেতেই মনের টানে নামিয়াও ছুটে আসেন। তারপর ২০২৪ সালের ১২ জুন বিয়ের গাঁটছড়া বাঁধেন।

এরপর থেকে জেমসের ঢাকার বনানীর বাসাতেই বাস করছেন দুজনেই। এরইমধ্যে আসে দারুণ এক সুখবর। ২০২৫ সালের ৮ জুন জেমস- নামিয়ার সংসারকে আলোকিত করে নিয়ইয়র্কের হান্টিং টং হসপিটালে স্থানীয় সময় মধ্যরাত ৩টা ৩৫মিনিটে জন্ম নেয় প্রথম ছেলে সন্তান জিবরান আনাম।

দুজনের বোঝাপড়াটা দারুন। নামিয়ার পিতা নুরুল আমিন আর মাতা নাহিদ আমিন আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন। নামিয়া যুক্তরাষ্ট্রে বেড়ে উঠেছেন। সেখানে একজন নৃত্যশিল্পী হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে। এর আগে চিত্রনায়িকা রথি ও বর্তমানে আমেরিকা প্রবাসী বেনজীরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেমস।

২০১৪ সালে দ্বিতীয় স্ত্রী বেনজির সাজ্জাদের কাছ থেকে জেমস পেশাগত কারনেই আলাদা হয়েছেন। কেননা বেনজীর তাদের একমাত্র কন্যা সন্তান জাহানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ডালাসে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত বাস্তবায়ন করেছিলেন। আর জেমস কোনভাবেই গান আর দেশ ছাড়বেন না। তখন সমঝোতার ভিত্তিতেই দুজনের ছাড়াছাড়ি হয়।

আর প্রথম স্ত্রী রথির ঘরে জেমসের এক পুত্র সন্তান দানিশ ও কন্যা জান্নাত রয়েছে। এরা দুজনে বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে নিজ জীবনে ব্যস্ত সময় পার করছেন। এই বয়সে পুত্র সন্তান জেমসের জীবনে টানিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। এমনটাই মন্তব্য করছেন জেমসের কাছের স্বজন-বন্ধুরা।

নতুন জীবন নিয়ে জেমস বলেন, ‘আল্লার অশেষ কৃপায় ভালো আছি। যতদিন বাঁচি, যেন গান গেয়ে যেতে পারি। দোয়া চাই সবার কাছে। সবাই আমাকে প্রার্থনায় রাখবেন।’

জেমসের বিয়ে ও সন্তানের খবরটি কালবেলাকে নিশ্চিত করেছেন তার মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

নতুন জীবনে জেমস: ফের বিয়ে, ঘর আলো করে এলো সন্তান

আপডেট টাইম : ০৫:০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫