সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নাচোলে চুরির ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় চুরির ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পিটিআই (বস্তিপাড়া) এলাকার আরিফুল ইসলাম ভাটা (৩৪), রানা আহমেদ (৩২) এবং নাচোল উপজেলার নয়নমুকা কামারপাড়া এলাকার সেহাংও সেলু কর্মকার (৫২)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের দক্ষিণখান থানা ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি স্বর্ণের বালা, যার ওজন প্রায় ২ ভরি ৮ আনা, একটি স্বর্ণের নাকফুল, যার ওজন প্রায় ১ আনা ২ রতি এবং চুরি করা স্বর্ণ বিক্রির নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, নাচোল উপজেলার মধ্যবাজার এলাকার বাবুর বাড়িতে গত ৫ সেপ্টেম্বর সংঘটিত চুরির ঘটনায় এর আগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকেও চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নাচোলে চুরির ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার

আপডেট টাইম : ০১:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬