সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৮৫

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১ হাজার ১২৪টি ইয়াবা, ১০ কেজি গাঁজা ও ১০ বোতল উইনসেরেক্স উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলার ৭টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে পরিচালিত অভিযানের এ তথ্য জানান, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৩ জন মাদক ব্যবসায়ী, ৪৮ জন মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১১ জন, চারজন ছিনতাইকারী, নিয়মিত মামলার ৫ আসামি, অন্যান্য ধারায় একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ সদস্য রয়েছেন।

থানাভিত্তিক অভিযানে ফতুল্লা মডেল থানা পুলিশ ১৯টি ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী, ২০ মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন ও নিষিদ্ধ সংগঠনের ১ সদস্যসহ ২৬ জনকে গ্রেপ্তার করে। সোনারগাঁ থানা পুলিশ ১০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী, ১০ মাদকসেবী, ৪ ছিনতাইকারী, নিয়মিত মামলার ৪ আসামি ও নিষিদ্ধ সংগঠনের ১ সদস্যসহ ২৩ জনকে গ্রেপ্তার করে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১ হাজার ৫৫টি ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী, ৭ মাদকসেবী, নিয়মিত মামলার ১ আসামি ও নিষিদ্ধ সংগঠনের ১ সদস্যসহ ১৩ জনকে গ্রেপ্তার করে। রূপগঞ্জ থানা পুলিশ ১০ বোতল উইনসেরেক্সসহ ১ মাদক ব্যবসায়ী, ৫ মাদকসেবী ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪ জনসহ ১০ জনকে গ্রেপ্তার করে।

এছাড়া বন্দর থানা পুলিশ ২০টি ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী, ১ মাদকসেবী, পরোয়ানাভুক্ত ২ জন ও অন্যান্য ধারায় ১ জনসহ ৬ জনকে গ্রেপ্তার করে। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ৩০টি ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী ও ৩ মাদকসেবীসহ ৪ জনকে গ্রেপ্তার করে। আড়াইহাজার থানা পুলিশ ২ মাদকসেবী ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ জনকে গ্রেপ্তার করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা, গাঁজা ও উইনসেরেক্স উদ্ধার করা হয়।’

জনতারকণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৮৫

আপডেট টাইম : ০১:৪৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬