সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

নিউ ইয়র্ক থেকে মাকে বার্তা প্রিয়ঙ্কার, জোহরানের জয়েই গর্বিত ‘দেশি গার্ল

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • 50

বিনোদন ডেস্ক। জনতার কণ্ঠ.কম

নিউ ইয়র্কের মেয়রপদে নিযুক্ত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত জ়োহরান মামদানি। নিউ ইয়র্কের ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ মেয়র। সারা বিশ্বের মতে, জ়োহরানের জয় ঐতিহাসিক। তাঁর বিজয়সমাবেশে বেজেছে বলিউডের গান। বলিউডের তারকারাও শুভেচ্ছায় ভরিয়েছেন তাঁকে। এ বার জ়োহরানের জয় নিয়ে মন্তব্য করলেন নিউ ইয়র্কবাসী বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া।জ়োহরানের বক্তব্যের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। সেই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়েছেন প্রিয়ঙ্কাও। সেই সঙ্গে অভিনেত্রী লিখেছেন, “নিউ ইয়র্ক শহরের ১১তম মেয়র জ়োহরান মামদানিকে অভিনন্দন। ইতিহাস তৈরি হল।” সেই সঙ্গে জ়োহরানের মা তথা পরিচালক মীরা নায়ারকেও শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়ঙ্কা। জুড়ে দিয়েছেন হাততালি দেওয়ার ইমোজি।

২০১৬ সাল থেকে নিউ ইয়র্কে থাকতে শুরু করেন প্রিয়ঙ্কা চোপড়া। আমেরিকার ছোটপর্দার ধারাবাহিক ‘কোয়ান্টিকো’-তে কাজ করছিলেন তিনি। তার পরে আমেরিকার পপ তারকা নিক জোনাসের সঙ্গে সম্পর্কে জড়ান। ২০১৮ সালে বিয়ে করেন প্রিয়ঙ্কা ও নিক। তার পর থেকে পাকাপাকি ভাবে নিউ ইয়র্কের বাসিন্দা ‘দেশি গার্ল’।

আমেরিকার রাজনীতিতে বামঘেঁষা ডেমোক্র্যাট বলে পরিচিত জ়োহরান মামদানি। আফ্রিকা মহাদেশের উগান্ডায় জন্ম হলেও তিনি ভারতীয় বংশোদ্ভূত। মাত্র ৩৪ বছর বয়সে নিউ ইর্য়কের মেয়র হয়েছেন মামদানি। জ়োহরানের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাঁর মা মীরা নায়ারও। তিনি মন্তব্য করেন, “এই বিশ্বকে দেখার একটা দূরদৃষ্টি রয়েছে ওর মধ্যে। আর সেটা ক্ষমতার লোভ নয়। মানুষের সাম্য, ন্যায়বিচার ও খেটে খাওয়া মানুষের পক্ষে ও সবসময়ে রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

নিউ ইয়র্ক থেকে মাকে বার্তা প্রিয়ঙ্কার, জোহরানের জয়েই গর্বিত ‘দেশি গার্ল

আপডেট টাইম : ০৯:০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫