সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

নিজ ঘরে স্বামী-স্ত্রীর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:৩৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • 39

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। একই ওড়নায় ঝুলন্ত অবস্থায় এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) রাত ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— সাব্বির হোসেন (২২) ও তার স্ত্রী সিনথিয়া আক্তার (২০)। সাব্বির ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে। তাদের সংসারে রয়েছে মাত্র তিন বছরের শিশু সন্তান সাফরান হাসান নূর, যে এখন এক মুহূর্তেই মা-বাবা দুজনকে হারিয়ে অনাথ হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। সম্প্রতি ঝগড়াঝাঁটির মাত্রা আরও বেড়ে যায়। শুক্রবার রাতে প্রতিবেশীরা ঘরে কান্নার শব্দ শুনে ছুটে এলে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙে একই ওড়নায় ঝুলন্ত অবস্থায় সাব্বির ও সিনথিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কয়েক দিন আগে দাম্পত্য কলহের কারণে সিনথিয়া বাবার বাড়িতে চলে গিয়েছিলেন। শুক্রবার দুপুরে তাকে স্বামী সাব্বির বাড়িতে নিয়ে আসেন। রাতেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।

স্থানীয়দের অনেকে মনে করছেন, দীর্ঘদিনের পারিবারিক অশান্তির জেরেই এমন ভয়াবহ পরিণতি ঘটেছে। ঘটনার পর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। তিন বছরের সাফরানের মুখের দিকে তাকিয়ে সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

একজন প্রতিবেশী বলেন, ওদের ছেলেটা সারাক্ষণ মা-মা বলে কাঁদছে। কেউ তাকে শান্ত করতে পারছে না।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান খান কালবেলাকে বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি হত্যাকাণ্ড কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আমরা সব দিক বিবেচনা করে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

নিজ ঘরে স্বামী-স্ত্রীর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৬:৩৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫