সিরাজগঞ্জ: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতের আমিরকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনের ভ্রাম্যমান আদালত এই দণ্ড দেন। অর্থদণ্ডপ্রাপ্ত মো. ইউসুফ আলী উপজেলার বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার এবং উপজেলা জামায়াতের আমির।
ভ্রাম্যমান আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন বলেন, রাজনৈতিক দলের কর্মী সংগঠনের সভা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে সংসদ নির্বাচনে প্রার্থীর দল ও আচরণবিধিমালা ২০২৫ এর ২০(খ) বিধি ভঙ্গ করায় ২৭ বিধি অনুযায়ী প্রতিষ্ঠানের প্রধানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা জামাতের আমির ইউসুফ আলীকে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















