সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

 “নীরবতার কষ্ট”

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:২৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • 55
   মোঃ শিবলী নোমান 
এই হৃদয়ে নেমে এসেছে
       এক নির্জন নীরবতা।
এই নীরবতার কারণ শুধুই
       আজ তার শূন্যতা।
গভীর রাতের সেই নীরবতায়
       চাঁদও একা থাকে।
তখন কষ্টগুলো বুকের মাঝে
      হু হু করে ডাকে।
বাতাস না থাকলে সাগর কিন্তু
        নীরব হয়ে যায়।
সেই সাগর তখন কেন জানি
        মন মরা হয়।
বসন্তকালে ফুল না থাকলে
        গাছ সৌন্দর্য হারায়।
বোঝা যায় না বসন্তের ছোঁয়া
        আছে এই বসুন্ধরায়।
কোন মানুষের হৃদয়ে যখন
       শূন্যতা ঘিরে ফেলে।
সেই নীরবতা ভেসে চলে
        শুধুই চোখের জলে।
তখন কষ্টগুলো বেশি হয়
       সেই শূন্যতা ঘিরে।
নীরবতার সেই কষ্টের পাহাড়
       থাকে হৃদয় জুড়ে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

 “নীরবতার কষ্ট”

আপডেট টাইম : ১১:২৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
   মোঃ শিবলী নোমান 
এই হৃদয়ে নেমে এসেছে
       এক নির্জন নীরবতা।
এই নীরবতার কারণ শুধুই
       আজ তার শূন্যতা।
গভীর রাতের সেই নীরবতায়
       চাঁদও একা থাকে।
তখন কষ্টগুলো বুকের মাঝে
      হু হু করে ডাকে।
বাতাস না থাকলে সাগর কিন্তু
        নীরব হয়ে যায়।
সেই সাগর তখন কেন জানি
        মন মরা হয়।
বসন্তকালে ফুল না থাকলে
        গাছ সৌন্দর্য হারায়।
বোঝা যায় না বসন্তের ছোঁয়া
        আছে এই বসুন্ধরায়।
কোন মানুষের হৃদয়ে যখন
       শূন্যতা ঘিরে ফেলে।
সেই নীরবতা ভেসে চলে
        শুধুই চোখের জলে।
তখন কষ্টগুলো বেশি হয়
       সেই শূন্যতা ঘিরে।
নীরবতার সেই কষ্টের পাহাড়
       থাকে হৃদয় জুড়ে।