সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

“নীল আকাশ”

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:২৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • 44
    মোঃ শিবলী নোমান  
হারিয়ে যেতে ইচ্ছে করে
      ওই নীলের মাঝে।
তখন কিন্তু কেউ আমাকে
     পাবে নাকো খোঁজে।
থাকতো যদি পাখির মত
      আমার দুটি ডানা।
কারো কথা শুনতাম না
      কারো কোনো মানা।
সে থাকলে যেতাম না
      নীল আকাশের পানে।
সেই আমার নীল পৃথিবী
     কেউ কি তা জানে?
 আমার কাছে থাকলে সে
     আকাশ নেমে আসে।
কেন আমি আকাশে যাব
      সে থাকলে পাশে?
নীল আকাশ ছোঁয়া হয়
      তার ছোঁয়া পেলে।
নীল আকাশের ভালোবাসা
      তখন তাকে বলে।
সে পাশে থাকলে তখন
     কেমন জানি লাগে।
নীল আকাশ ছোঁয়ার ইচ্ছা
     সবার মনে জাগে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

“নীল আকাশ”

আপডেট টাইম : ১০:২৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
    মোঃ শিবলী নোমান  
হারিয়ে যেতে ইচ্ছে করে
      ওই নীলের মাঝে।
তখন কিন্তু কেউ আমাকে
     পাবে নাকো খোঁজে।
থাকতো যদি পাখির মত
      আমার দুটি ডানা।
কারো কথা শুনতাম না
      কারো কোনো মানা।
সে থাকলে যেতাম না
      নীল আকাশের পানে।
সেই আমার নীল পৃথিবী
     কেউ কি তা জানে?
 আমার কাছে থাকলে সে
     আকাশ নেমে আসে।
কেন আমি আকাশে যাব
      সে থাকলে পাশে?
নীল আকাশ ছোঁয়া হয়
      তার ছোঁয়া পেলে।
নীল আকাশের ভালোবাসা
      তখন তাকে বলে।
সে পাশে থাকলে তখন
     কেমন জানি লাগে।
নীল আকাশ ছোঁয়ার ইচ্ছা
     সবার মনে জাগে।