সিরাজগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬

নোয়াখালীতে ২৮৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলায় যৌথ অভিযান চালিয়ে ২৮৬ পিস ইয়াবাসহ আরাফাত হোসেন সম্রাট (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও এসআরবি-১১।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত সুধারাম মডেল থানাধীন জালিয়াল গ্রামের মাঝি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার আরাফাত হোসেন সম্রাট জালিয়াল গ্রামের মাঝি বাড়ির মৃত গোলাম নবীর ছেলে। তিনি নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয় ও এসআরবি-১১-এর সিপিসি-৩, নোয়াখালীর যৌথ অভিযানে সম্রাটের বসতঘরে তল্লাশি চালিয়ে ২৮৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার পলিপ্যাকেটসহ মোট ওজন ২৭ গ্রাম।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ২৮৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : ১০:৪৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬