সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

পটুয়াখালীতে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ নারীর মৃত্যু

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • 34

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

পটুয়াখালীর মহিপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এছাড়া বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত অর্ধশতাধিক মানুষ হাসপাতালে ভর্তি।

রোববার (১২ অক্টোবর) রাতে লতাচাপলী ইউনিয়নের সুমাইয়া (২৫) নামের এক নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর দুদিন আগে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। সন্তানটি ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে রয়েছে।

অন্যদিকে, মহিপুর থানার নজিবপুর গ্রামের সাফিয়া বেগম (৩০) নামের আরেক নারী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সুমাইয়ার স্বজনরা জানান, তিনি গর্ভবতী অবস্থায় হঠাৎ জ্বরে আক্রান্ত হয়। প্রথমে তারা সাধারণ জ্বর ভাবেন, পরে ডেঙ্গু ধরা পড়ে। হাসপাতালে নেওয়ার আগেই অবস্থা খারাপ হয়ে যায়। অবস্থা সংকটাপন্ন দেখে ডাক্তার সিজার করেন।

এলাকার বাসিন্দা মিজান হাওলাদার বলেন, তুলাতুলি ২০ শয্যা হাসপাতালটা কার্যত অচল। কোনো এমবিবিএস ডাক্তার নেই। এলাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়ছে, কিন্তু চিকিৎসা নেই। প্রশাসন দ্রুত হাসপাতাল চালু করুক।

স্থানীয় বাসিন্দা হাসান বলেন, আমরা প্রতিদিন শুনছি নতুন নতুন লোক জ্বরে আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা চেষ্টা করছেন, কিন্তু ডাক্তারের অভাবে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, মহিপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। আমরা জনসচেতনতার জন্য মাইকিং ও ঘরে ঘরে প্রচারণা চালাচ্ছি। তুলাতুলি ২০ শয্যা হাসপাতালে একজন এমবিবিএস ডাক্তার পদায়নের প্রক্রিয়া চলছে, তিনি ২/১ দিনের মধ্যে যোগ দেবেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হামিদ বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। মশার লার্ভা ধ্বংসে ফগার মেশিন দিয়ে গুরুত্বপূর্ণ এলাকায় স্প্রে করা হবে। তুলাতুলি হাসপাতালে ডাক্তারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে মহিপুর ও আশপাশের এলাকায় প্রায় অর্ধশতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশালের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

পটুয়াখালীতে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ নারীর মৃত্যু

আপডেট টাইম : ০৬:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫