সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় হার টাইগারদের

চট্টগ্রাম: চট্টগ্রামের উইকেট ব্যাটিংবান্ধব হলেও আইরিশদের ১৮২ রানের টার্গেট যেন টাইগারদের জন্য পাহাড়সম। লক্ষ্যে পৌঁছাতে না পেরে পরাজয় বরণ করতে হয়েছে স্বাগতিকদের।

এ নিয়ে এই মাঠে টি টোয়েন্টির টানা ৪ ম্যাচে হেরেছেন তারা। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে, টাইগারদের ব্যাটিংয়ে সমস্যা কোথায়? তবে তাওহীদ হৃদয়ের মতে, পরিকল্পনা সঠিক বাস্তবায়ন না হওয়ায় হারতে হয়েছে দলকে।

সফরকারীদের বিপক্ষে নিজের সর্বোচ্চ ইনিংস খেলার দিনে দলের বড় হারের পর সংবাদ সম্মেলনে আসেন তিনি।

হারের কারণ জানতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমাদের কোনো বড় পার্টনারশিপ  হলে ম্যাচ অন্যরকম হতে পারতো। দেখেন- আমরা বেশি ব্যবধানে হারিনি। আমি আর জাকের আলী যখন ব্যাটিং করছিলাম,  যদি ৭০-৮০ রানের কোনো পার্টনারশিপ হতো তাহলে হয়তোবা ম্যাচের সিনারিও অন্যরকম হতে পারতো।

নিজেদের ব্যাটিং খারাপ হলেও উইকেটের দোষ দিতে নারাজ তিনি। বলেন, ‘অবশ্যই উইকেট অনেক ভালো। এখানে ওরা ভালো খেলেছে। আমরা ভালো করতে পারিনি। এখানে উইকেটের দোষ দিয়ে লাভ নেই। যখন বোর্ডে ১৮০ প্লাস রান থাকবে তখন শর্টস খেলতেই হবে। এক্সিকিউশনটা হয়তোবা আজকে সঠিকভাবে হয়নি। শুরু থেকে যদি আমাদের এক্সিকিউশন ভালো হতো তাহলে অন্যরকম হতে পারতো। আমি আশা করি, এখান থেকে আমরা অবশ্যই ওভারকাম করবো।

এদিন ব্যাটিংয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ একই ওভারে হারান তিন উইকেট। হাম্প্রিসের করা ১৩তম ওভারে সাকিব, রিশাদ আর নাসুম আউট হলে হারে প্রহর গুণতে থাকে টাইগাররা। একপ্রান্ত আগলে থেকে ৮৩ রানের ইনিংস খেলেন তাওহীদ।

খুব তাড়াতাড়ি উইকেট হারানোয় খেলার ফলাফল ভিন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যখন আমরা (তাওহীদ-জাকির) খেলাটা ধরে ছিলাম- আমাদের উচিত ছিল যতটুকু খেলাটা নেওয়া যায়। আমাদের ওটা শেষ জুটি ছিল। তাহলে রিশাদ-সাকিবের জন্য আরও সহজ হয়ে যেত জিনিসটা। সাকিব-রিশাদ ভালো ব্যাটিং করে। কিন্তু তারা যদি আর একটু পরে আসতো তাহলে খেলাটা অন্যরকম হতো।

মিডল অর্ডারে নিজের খেলা নিয়ে কোনো আফসোস নেই জানিয়ে তাওহীদ বলেন, ক্রিকেট খেলাটা আমার একার খেলা না। আমি ওখানে (বিপিএল-ডিপিএল) ওপরে খেলে এসে এখানে মিডলে খেলছি। যেহেতু এটা টিম গেম। আমার ওপরে খেলার মত কোনো জায়গা নেই এবং আপনারাও অনেকে ভাবেন- হয়তো আমি টিমে থাকার মত না। ভাই, আমি সেখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা নিয়ে আফসোসের কিছু নাই। চেষ্টা করি যখন যেখানে সুযোগ পাই ভালো খেলার।

টানা সিরিজ জিতে নেওয়ার পর শেষ চার ম্যাচে দলের কেন এমন অবস্থা- এমন  প্রশ্নে তাওহীদ বলেন, এটা অনেক ম্যাচ পর হয়েছে। মানে এভাবে ব্যাটিং ইউনিট ভেঙে পড়েছে, এটা অনেক ম্যাচ পর হয়েছে। এর আগের ম্যাচগুলোতে ওপর থেকে কেউ না কেউ ভালো খেলছে। এটা পার্ট অফ গেম। আশা করি সামনে এরকম ভুল ইনশাআল্লাহ কম করবো। টিমটা ভালো ছিল, এখনও ভালোই আছে। আমরা কখনও ভাবছি না টিম ডাউন হয়ে গেছে। টি-২০ ফরম্যাটে আমরা টানা চারটা সিরিজ জিতেছি। একটা-দুইটা ম্যাচ খারাপ হতে পারে। টি-২০ খেলাটা মোমেন্টামের খেলা। হারছি, আবার যদি দেখেন আগামী ম্যাচ থেকে জেতা শুরু করি, তাহলে পরিস্থিতি পরিবর্তন হতে পারে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় হার টাইগারদের

আপডেট টাইম : ১২:০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫