সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়

পরীমনির বিয়ে আজ সন্ধ্যায়

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:৪২:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • 33

বিনোদন ডেস্ক। জনতার কণ্ঠ.কম

চিত্রনায়িকা পরীমনির নাম শুনলেই যেন ভক্ত, দর্শক ও নেটিজেনরা একটু নড়ে-চড়ে বসেন। কারণ পরী মানেই নতুন কোনো খবর। বহুল চর্চিত এই নায়িকা সবসময় কালারফুল মুডে থাকেন। গত ২৪ অক্টোবর ছিল তার জন্মদিন। তার এবারের জন্মদিন একটু অন্যরকম ভাবে কাটিয়েছেন। এই প্রথম জন্মদিনে দেশে ছিলেন না তিনি, দিনটা মালয়েশিয়ায় উদযাপন করেছেন। টানা ১০ দিন নানা আনন্দঘন মুহূর্ত কাটিয়ে সেখান থেকে সম্প্রতি দেশে ফিরেছেন এই নায়িকা। ভিনদেশে প্রথম জন্মদিন কাটানোর মুহূর্ত দেশে ফিরেই ভাগ করেছেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে।

পরীমনির জন্মদিন মানেই একসময় ছিল পাঁচতারা হোটেলে ঝাঁকালো আয়োজন। সেই ঝলমলে জন্মদিনগুলো এখন যেন অতীতের গল্প। জন্মদিন পেরিয়ে গেলেও আবারও চেনা ছন্দে ফিরছেন পরী। বুধবার (৫ নভেম্বর) রাতে কাছের  মানুষদের সঙ্গে উদযাপন করবেন বলে পরীমনি জানিয়েছেন। সেইসঙ্গে আয়োজন নিয়ে রহস্যে জিইয়ে রেখেছেন আলোচিত এই নায়িকা।

মজার ছলে পরীমনি বলেন, ‘আজ আমার বিয়ে। ঠিক সন্ধ্যা সাতটায় চলে আসবে।’ এরপর একটি শব্দও খরচ করেননি তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, কাছের মানুষদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করবেন পরী। সেইসঙ্গে নতুন কাজের খবর দেবেন তিনি। তবে এ নিয়ে আপাতত কিছু বলতে নারাজ এই অভিনেত্রী।
ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী

পরীমনির বিয়ে আজ সন্ধ্যায়

আপডেট টাইম : ০৬:৪২:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫