সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পারিবারিক কলহে ছেলের দায়ের কোপে বাবা নিহত, আটক ছেলে

নিহতের বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি: সংগৃহীত

নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে ছেলের দায়ের কোপে এলাহী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আশকিপাড়া এলাকায় নিজ বাড়ির রান্নাঘরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশের বরাত দিয়ে জানা গেছে, সকালে পারিবারিক বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিন দা দিয়ে বাবাকে কুপিয়ে আহত করেন। পরে ঘটনাস্থলেই এলাহীর মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। পরে খবর পেয়ে মদন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াসিনকে আটক করে। এলাহীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া শুরু করে পুলিশ।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুনের ঘটনায় ইয়াসিনকে আটক করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পারিবারিক কলহে ছেলের দায়ের কোপে বাবা নিহত, আটক ছেলে

আপডেট টাইম : ১২:০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬