সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

পালিয়ে আসা ৫২ রোহিঙ্গাকে জেলহাজতে প্রেরণ

কক্সবাজার আদালতে তোলা হয় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ সদস্যকে। ছবি : সংগৃহীত

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ সদস্যকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আটক একজন গুরুতর আহত হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে আটক এসব রোহিঙ্গাদের টেকনাফ থানা থেকে কক্সবাজার আদালতে আনা হয়।

আদালত সূত্রে জানা গেছে, অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের পক্ষে আদালতে কোন আইনজীবী দাঁড়ায়নি, জামিনও চাওয়া হয়নি। শুনানি শেষে আদালতের বিচারক মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী ৫২ জনের জামিন নামঞ্জুর করে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিষয়ে টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, রোববার টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যসহ ৫৭ জনকে বিজিবি আটক করে থানায় হস্তান্তর করে। এর মধ্যে যাচাইবাছাই করে নাফ নদে মাছ আহরণকারী ২ বাংলাদেশি নাগরিকসহ নিরীহ চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ৫৩ জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের সদস্য নায়েক ছরওয়ারুল মোস্তফা বাদী হয়ে রোববার রাতে টেকনাফ থানায় মামলা দায়ের করেন। এদের মধ্যে একজন গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার দুপুরে মামলার এজাহারভুক্ত ৫২ জনকে কক্সবাজারস্থ টেকনাফ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

পালিয়ে আসা ৫২ রোহিঙ্গাকে জেলহাজতে প্রেরণ

আপডেট টাইম : ০৬:৩৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬