সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

পুকুরে মিলল ভাই-বোনের মরদেহ, মায়ের দাবি হত্যা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:৫১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • 48

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

নড়াইলের নড়াগাতিতে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। মায়ের দাবি, দুজনকে হত্যা করে পুকুরে ফেলা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যার দিকে শিবানন্দপুর গ্রামের পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

তারা হলো—শিবানন্দপুর গ্রামের আজিবার শেখের মেয়ে তাছলিমা খানম (১৫) ও ছেলে কাউছার শেখ (৮)।

নিহতদের মা বেবি বেগম বলেন, আমার মেয়ে সাঁতার কাটতে জানে। তারা পুকুরে ডুবে মরতে পারে না। আমার স্বামী ও তার ভাইয়েরা পরিকল্পনা করে আমাকে ৮ থেকে ৯ মাস আগে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে আমার সন্তানদের হত্যা করেছে।

নিহতদের বাবা আজিবার শেখ বলেন, আমার ছেলে-মেয়ে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে। তারা কেউ সাঁতার জানে না।

নড়াগাটি থানার ওসি আশিকুর রহমান কালবেলাকে বলেন, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করেছে। এ বিষয়ে নাড়াগাতী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত জন্য মরদেহ দুটি নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন হবে এবং সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

পুকুরে মিলল ভাই-বোনের মরদেহ, মায়ের দাবি হত্যা

আপডেট টাইম : ১০:৫১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫