সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

পুকুর দখল নিয়ে আ.লীগ-বিএনপি সংঘর্ষে দুইজন নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি খাস পুকুর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিতদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এদিন দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহতরা হলেন, গোয়ালপাড়া গ্রামে মৃত মমছের আলীর ছেলে  ইসমাইল (৭০) ও মৃত ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৬০)।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, গোয়ালপাড়া গ্রামের ৫ বিঘা আয়তনের খাস পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সমর্থক আছমত আলী ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিকের দ্বন্দ্ব চলে আসছিল। আছমত আলী বিগত ১৫/১৬ বছর ধরে গোয়ালপাড়া মসজিদের নামে লিজ নিয়ে পুকুরটি চাষাবাদ করে আসছিলেন।

২০২৪ সালের ৫ আগষ্টের পর বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক ৩ বছরের জন্য পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করছিলেন। সোমবার সকালে আবু বকর সিদ্দিক তার লোকজন নিয়ে মাছ ধরার জন্য পুকুরে জাল ফেললে আছমত আলীর লোকজন এসে বাঁধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় হাসুয়া, দা, লাঠিসোটা নিয়ে উভয়পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আওয়ামী লীগ সমর্থিত ৪ জন ও বিএনপি সমর্থিত ৭ জন গুরুতর আহত হন।

৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দুপুর ২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন এবং সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম মারা যান।

ওসি আরও বলেন, ওই পুকুর দখলকে কেন্দ্র করে ২০০৭ সালে ফজলার রহমান নামে একজন ব্যক্তি নিহত হন।

এদিকে এ বিষয়ে ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী বলেন, দীর্ঘদিন ধরে পুকুরটি আওয়ামী লীগ সমর্থিতরা চাষাবাদ করতো। ৫ আগষ্টের পর আবু বক্বার সিদ্দিক পুকুরটি লিজ নিলেও সেখান থেকে মাছ ধরতে দেয়নি আছমত আলী গং। আজকে সকালে আবু বক্কার সিদ্দিকর লোকজন মাছে ধরতে গেলে আওয়ামী লীগের লোকজন হামলা করে দুজনকে মেরে ফেলেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক থাকায় এ বিষয়ে কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান বলেন, পুকুর নিয়ে দু’পক্ষের সংঘর্ষে বিএনপির দুজন কর্মী মারা গেছেন। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। এ খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

পুকুর দখল নিয়ে আ.লীগ-বিএনপি সংঘর্ষে দুইজন নিহত

আপডেট টাইম : ০৬:৪৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬