সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

পুলিশকে লীগমুক্ত করার দাবি : সাদিক কায়েম

বক্তব্য দেন সাদিক কায়েম। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ অবস্থানে যারা হামলা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে পুলিশের মধ্যে লীগের যে সদস্যরা আছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। পুলিশকে লীগ মুক্ত করতে হবে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চে হামলার প্রতিবাদে বাগেরহাট শহরের খানজাহান আলী মাজার মোড় এলাকায় মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, স্বাধীনতার পর আমরা অনেক এমপি বানিয়েছি, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। তারা আমাদের প্রতারিত করেছে। আমরা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে এবার দাড়িপাল্লায় ভোট দিতে চাই।

তিনি বলেন, গণভোটে হ্যাঁ দেওয়া মানে আজাদী। এই দেশকে শোষণমুক্ত দেশ গড়তে সবাইকে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে।

বাগেরহাট-২ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাদিক বলেন, তিনি বিজয়ী হলে শাসক হবেন না। বাগেরহাটবাসীর সেবক হবেন। বাগেরহাটের সব সমস্যা সমাধানে আপনারা তাকে পাশে পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মঞ্জুরুল হক রাহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য বিল্লাল হোসেন অপু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট শাখার আহ্বায়ক এসএম সাদ্দাম হোসেন, জামায়াতে ইসলামী বাগেরহাট শাখার সেক্রেটারি মো. ইউনুস শেখ প্রমুখ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

পুলিশকে লীগমুক্ত করার দাবি : সাদিক কায়েম

আপডেট টাইম : ১১:৪৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬