বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ঢাকা বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন ভূঁইয়াকে সহ-সভাপতি মনোনীত করা হয়েছে।
হেলাল উদ্দিন ভূঁইয়া গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি জ্বালানি ও পেট্রোলিয়াম ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যবসায়িক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা ও ভূমিকার মূল্যায়ন করে সংগঠনের ঢাকা বিভাগীয় কমিটিতে তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
নবমনোনীত সহ-সভাপতি হেলাল উদ্দিন ভূঁইয়া এক প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যেন সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি। পেট্রোল পাম্প মালিক ও ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং এ খাতের সার্বিক উন্নয়নে আমি সবসময় সচেষ্ট থাকব।”
এদিকে হেলাল উদ্দিন ভূঁইয়া ঢাকা বিভাগীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হওয়ায় গজারিয়াসহ মুন্সীগঞ্জের বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















