সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হোসেনপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে, চিকিৎসায় প্রস্তুত হাসপাতাল Logo টেন্ডার ছাড়াই ভবন নির্মাণ শুরু চেয়ারম্যানের, বন্ধ করলেন ইউএনও Logo ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’, বিএনপি নেতাকে হুঁশিয়ারি স্বেচ্ছাসেবক দল সভাপতির Logo নওগাঁ কারা হেফাজতে থাকা বগুড়ার আওয়ামী লীগ নেতার মৃত্যু Logo ডেঙ্গুতে নতুন করে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১০ জন Logo থাপ্পড়কাণ্ডে শাহজালাল রুমিকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ Logo জাজিরায় মৃত্যুর দুই মাস পরের দলিলে জমি দাবি, বিরোধে দুই পক্ষ Logo ৭ নভেম্বর ৬ ঘণ্টার জন্য টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে Logo সৌদি আরবে হামলা:পিছিয়েই গেল এশিয়ান কাপ Logo জাজিরার নাওডোবায় মৃত ব্যক্তির নামে দলিল সৃজনের অভিযোগ

পোল্ট্রি ফিডের গাড়ির ধাক্কায় গাজীপুরে বিএনপি নেতার মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় পোল্ট্রি ফিডবাহী একটি গাড়ির চাপায় সিদ্দিকুর রহমান সিদ্দিক (৪৫) নামে বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌর শহরের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিদ্দিকুর রহমান শ্রীপুর পৌর এলাকার শ্রীপুর গ্রামের হাছেন আলীর ছেলে। তিনি শ্রীপুর পৌর বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, দুর্ঘটনার সময় সিদ্দিকুর রহমান রেলগেট এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ‘নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি’ প্রতিষ্ঠানের মুরগির খাবারবাহী একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটিও হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হোসেনপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে, চিকিৎসায় প্রস্তুত হাসপাতাল

পোল্ট্রি ফিডের গাড়ির ধাক্কায় গাজীপুরে বিএনপি নেতার মৃত্যু

আপডেট টাইম : ০৪:৩৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬