সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়াসহ মায়ের জানাজায় প্রবাসী

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ বিদায়ে প্রবাসী ইকবাল। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অস্ত্র মামলায় কারাবন্দি সৌদিয়া প্রবাসী ইকবাল হোসেন (৪৭) মায়ের জানাজায় অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। তবে পুরো সময়জুড়ে তিনি ছিলেন পুলিশি পাহারায় এবং হাতে ছিল হাতকড়া।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪০ মিনিটের দিকে তার মা আনোয়ারা বেগম হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে প্যারোলে মুক্তি পেয়ে তিনি বাড়িতে গিয়ে মায়ের মরদেহ দেখেন এবং পরে জানাজা ও দাফনে অংশ নেন।

বাদে আসর রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাদেক শাহ (রা.) মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ইকবাল। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

জানাজা মাঠে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, “২২ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়েছি। সবাইকে সাক্ষী রেখে বলছি, আমার দুই হাতে কোনো অপরাধ করিনি। আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।”

ইকবালের দাবি, জাতীয় নির্বাচনের আগে দেশে ফিরে তিনি একটি রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষে প্রচারণা চালান। নির্বাচনের দুই দিন আগে গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে নিজ বাড়ি থেকে আটক করে। পরে বাড়ি থেকে দূরে উদ্ধার হওয়া একটি অস্ত্রের ঘটনায় তাকে মামলায় আসামি করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম কারাগারে বন্দি।

তিনি আরও অভিযোগ করেন, “ঘর তল্লাশি করেও কিছু পায়নি। বাইরে থেকে অস্ত্র এনে আমাকে ফাঁসানো হয়েছে।” এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

জানাজায় উপস্থিত স্থানীয় বিএনপি নেতারা দাবি করেন, ইকবাল নির্দোষ এবং তাকে ষড়যন্ত্র করে মামলায় জড়ানো হয়েছে। তারা তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এদিকে, তার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। গত শুক্রবার ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। বক্তারা অভিযোগ করেন, ইকবাল দীর্ঘদিন প্রবাসে থেকে এলাকায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উন্নয়নমূলক কাজে যুক্ত ছিলেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়াসহ মায়ের জানাজায় প্রবাসী

আপডেট টাইম : ১০:৩২:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬