সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

প্রজন্মের পর প্রজন্মেও মেলেনি রাস্তা, দুর্ভোগে নওগাঁর প্রবাসী অধ্যুষিত ‘আরজী বিষ্ণুপুর’ গ্রাম

বিদেশের মাটিতে হাড়ভাঙা পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন তাঁরা। তাঁদের পাঠানো রেমিট্যান্সে সমৃদ্ধ হচ্ছে জাতীয় অর্থনীতি। অথচ সেই প্রবাসীদের পরিবারগুলো নিজ গ্রামেই ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। একটি চলাচলযোগ্য স্থায়ী সড়কের অভাবে বছরের পর বছর ধরে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন জীবন কাটাচ্ছেন নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রবাসী অধ্যুষিত আরজী বিষ্ণুপুর গ্রামের বাসিন্দারা।

প্রায় ৬০০ মানুষের বসবাস এই গ্রামে। তাঁদের মধ্যে ৬০ থেকে ৭০ শতাংশ পুরুষই জীবিকার তাগিদে প্রবাসে থাকেন। তাঁদের রেখে যাওয়া বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও শিশুসন্তানদের প্রতিদিনই পোহাতে হচ্ছে যোগাযোগব্যবস্থার চরম দুর্ভোগ। জরুরি চিকিৎসাসেবা, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত কিংবা উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণ—সব ক্ষেত্রেই প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে একটি পাকা সড়কের অভাব।

গ্রামবাসীর ভাষ্য, পাকিস্তান আমল থেকে শুরু করে আজ পর্যন্ত কয়েক প্রজন্ম ধরে তাঁরা একটি স্থায়ী রাস্তার দাবি জানিয়ে আসছেন। এই দাবি জানাতে জানাতে অনেক প্রবীণ মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছেন। এখন চতুর্থ প্রজন্মের সন্তান ও নাতি-নাতনিরাও একই দাবিতে অপেক্ষার প্রহর গুনছেন। অথচ গ্রামটিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও এলজিইডির আওতায় সড়কটি এখনো অন্তর্ভুক্ত হয়নি। ফলে সড়ক উন্নয়নের সরকারি প্রকল্প বাস্তবায়নেও জটিলতা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

গত ১১ নভেম্বর বুধবার সরেজমিনে দেখা যায়, চলাচলের অনুপযোগী একটি সরু মেঠোপথই গ্রামবাসীর একমাত্র ভরসা। সামান্য বৃষ্টিতেই নিচু পথটি পানিতে তলিয়ে যায়। ফলে গ্রামের কেউ অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। অনেক সময় রোগীকে খাটিয়ায় করে বহন করতে হয়। জরুরি মুহূর্তেও অতিরিক্ত ভাড়া দেওয়ার প্রস্তাব দিলে ভ্যানচালকেরা যেতে রাজি হন না বলে অভিযোগ স্থানীয়দের।

গ্রামের বয়োজ্যেষ্ঠ হেলাল উদ্দীন, ইয়াছিন ও মোজাম্মেল এবং সৌদি আরবপ্রবাসী আজিজুল ও শহিদুল, কাতারপ্রবাসী আছাদুল আলম জুয়েল এবং মালয়েশিয়াপ্রবাসী জনি, মাসুদ ও শাকিব জানান, সড়কের দুরবস্থার কারণে আরজী বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আশপাশের চার গ্রামের শিশুদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়। উৎপাদিত কৃষিপণ্য সরাসরি বাজারে নিতে না পারায় ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন কৃষকেরা। আত্মীয়স্বজনের যাতায়াত, বিয়েশাদি ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। এমনকি প্রবাসীদের পাঠানো প্রয়োজনীয় জিনিসপত্র গ্রামে পৌঁছাতেও নানা সমস্যায় পড়তে হয়।

স্থানীয়রা জানান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে এক পুলিশ কর্মকর্তা মামলার তদন্তে এসে রাস্তার অভাবে গ্রামটিতে প্রবেশ করতে পারেননি। পরে তাঁর উদ্যোগে মাঝগ্রাম থেকে আরজী বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত একটি সরু পায়ে চলার পথ তৈরি করা হয়। পরবর্তী সময়ে এলজিএসপির অর্থায়নে ওই পথে কিছু ইট বিছানো হলেও দীর্ঘদিন সংস্কারের অভাবে তা ভেঙে বড় বড় খানাখন্দে পরিণত হয়েছে।

এ ছাড়া রাতলাই থেকে আরজী বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মাঠের মধ্য দিয়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি মেঠোপথ রয়েছে। নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই পথটি পানিতে ডুবে যায়। এ অবস্থায় মাঝগ্রাম থেকে আরজী বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে রাতলাইয়ের সালামের বাড়ি পর্যন্ত একটি আধুনিক ও টেকসই সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রামবাসী।

এদিকে, গ্রামটির যোগাযোগব্যবস্থার দুর্ভোগের খবর পেয়ে গত ৯ নভেম্বর সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সূর্য কুমার অধিকারীকে সঙ্গে নিয়ে গ্রামটি সরেজমিন পরিদর্শন করেন। দীর্ঘদিন পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পেয়ে গ্রামবাসী তাঁদের দুর্ভোগ ও বঞ্চনার কথা তুলে ধরেন। এ সময় সড়ক নির্মাণের পাশাপাশি বিদ্যালয়ের ভবন, সীমানাপ্রাচীর ও খেলার মাঠের উন্নয়নের আশ্বাস দেন ইউএনও।

তবে গ্রামবাসীর প্রত্যাশা, এই আশ্বাস যেন শুধু পরিদর্শন ও প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ না থাকে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা দুর্ভোগের অবসান ঘটিয়ে দ্রুত একটি পাকা সড়ক নির্মাণ করা হোক। বিদেশের মাটিতে পরিশ্রম করে দেশের অর্থনীতিতে অবদান রাখা প্রবাসীদের পরিবারের সদস্যরাও যেন নিজ গ্রামে ন্যূনতম নাগরিক সুবিধা নিয়ে মর্যাদার সঙ্গে বসবাস করতে পারেন।

জনতার কণ্ঠ/জেডএইচ
ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রজন্মের পর প্রজন্মেও মেলেনি রাস্তা, দুর্ভোগে নওগাঁর প্রবাসী অধ্যুষিত ‘আরজী বিষ্ণুপুর’ গ্রাম

আপডেট টাইম : ০৬:৫২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬