সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

প্রশাসনের সহযোগিতায় ভোলাহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ 

চলতি শীত মৌসুমে শৈত্য প্রবাহের হাড় কাঁপানো অসহনীয় ঠান্ডায় প্রশাসনের সাথে   চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট প্রেসক্লাবের সাংবাদিকরাও অসহায়-দুস্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁরা উপজেলার বিভিন্ন গ্রামের দুস্থ নারী-পুরুষের তালিকা তৈরি করে উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদের নিকট দাখিল করেন।
সহায়-সম্বলহীন মানুষের তালিকা পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সন্তোষ প্রকাশ করেন এবং তালিকা অনুযায়ী কম্বল বরাদ্দ প্রদান করেন।
উপজেলা প্রশাসনের বরাদ্দকৃত কম্বল (১৪ জানুয়ারি) বুধবার সন্ধ্যায় ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি থেকে বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সবুজ আলী ও উপজেলা সমাজ সেবা অফিসার নাসিমউদ্দিন।
ভোলাহাট প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি কায়সার আহমেদ,  সাবেক সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম,  সহসভাপতি শরিফুল ইসলাম শরীফ, সাংবাদিক আমিনুল ইসলাম ও  মইনুল ইসলাম। উপস্থিত ৫০ জন দুস্থ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয় এবং রোগগ্রস্থ, শয্যাশায়ী ও প্রতিবন্ধী মানুষের বাড়ি কম্বল পৌঁছিয়ে দেয়া হয়। এ কম্বল বিতরণ অনুষ্ঠান থেকে ধনাঢ্য ব্যক্তি, শিল্পপতি ও বেসরকারী সংস্থা এনজিওদের প্রতি আহ্বান জানান হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

প্রশাসনের সহযোগিতায় ভোলাহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ 

আপডেট টাইম : ০৬:০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬