সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় মামলা

গ্রেপ্তার ‘পিচ্চি রাজা’। পুরোনো ছবি

গাজীপুরে টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজন ভ্যানের ভেতর থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বহুল আলোচিত ও চিহ্নিত অপরাধী ‘পিচ্চি রাজা’র পালিয়ে যাওয়ার ঘটনায় কোনাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ মজুমদার বাদী হয়ে দণ্ডবিধির ২২৪ ধারায় মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার আদালত থেকে হাজিরা শেষে প্রায় ৩০ জন কারাবন্দিকে নিয়ে একটি প্রিজন ভ্যান কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে রওনা হয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় পৌঁছালে ‘পিচ্চি রাজা’ টয়লেটে যাওয়ার কথা বলে চিৎকার শুরু করে।

পরিস্থিতি বিবেচনায় প্রিজন ভ্যানে দায়িত্বরত পুলিশ সদস্যরা গাড়ি থামিয়ে তাকে নামিয়ে মহাসড়ক সংলগ্ন একটি শৌচাগারের দিকে নিয়ে যান। এ সময় কৌশলে পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে দৌড়ে চম্পট দেন তিনি। মুহূর্তের মধ্যেই পুলিশের চোখের আড়ালে চলে যায় একাধিক মামলার এ আসামি।

পলাতক আসামি ‘পিচ্চি রাজা’ ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প (বিহারী ক্যাম্প) এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যা, অবৈধ অস্ত্র ব্যবহার, সরকারি কাজে বাধা এবং মাদক সংক্রান্ত একাধিক অপরাধে প্রায় ২০ থেকে ২৫টি মামলা রয়েছে।

এদিকে আসামি পলায়নের এ ঘটনায় প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় মামলা

আপডেট টাইম : ০১:৫২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬