সিরাজগঞ্জ , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

প্লে-অফ নিশ্চিত ইন্টার মায়ামির, গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি

ম্যাচে বলের নিয়ন্ত্রণ নিচ্ছেন লিওনেল মেসি। ছবি: এএফপি

নিউইয়র্ক সিটিকে ২-০ গোলে হারিয়ে এমএলএস প্লে-অফ নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। বুধবার (১৪ অক্টোবর) রাতে নু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি।

ম্যাচের শুরুতেই লুইস সুয়ারেজের বাড়ানো পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন জেরমান বেরতেরামে। গত ২৪ মে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে গোলের পর এটিই তার প্রথম গোল।

প্রথম অর্ধেই ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো দে পল। ডি-বক্সের ঠিক বাইরে লিওনেল মেসির কাছ থেকে বল পেয়ে চমৎকার এক শটে উপরের বাঁ কোণে বল জালে জড়ান এই আর্জেন্টাইন মিডফিল্ডার। এই সহায়তার মাধ্যমে চলতি নিয়মিত মৌসুমে সর্বোচ্চ ১৪টি অ্যাসিস্টের পাশাপাশি ২৩টি গোল নিয়ে ‘গোল্ডেন বুট’-এর দৌড়ে সবার ওপরে রয়েছেন অধিনায়ক মেসি।

এই জয়ে ২৯ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে নাশভিল এসসি।

ম্যাচ শেষে মায়ামির নতুন কোচ ক্রিস্তিয়ান ‘কিলি’ গঞ্জালেস বলেন, প্লে-অফে উত্তীর্ণ হওয়া চলতি মৌসুমে ক্লাবের প্রাথমিক লক্ষ্যগুলোর একটি ছিল। আমরা তা অর্জন করেছি, তবে দল হিসেবে আমাদের আরও উন্নতি করতে হবে।

ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল প্লে-অফের দৌড়ে থাকা নিউইয়র্ক সিটি। তবে দুর্দান্ত এক সেভে ক্লিনশিট বজায় রাখেন মায়ামি গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার।

২০২৫ সালের এমএলএস কাপে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ‘দ্য হেরনস’ নামে পরিচিত মায়ামি। ২০২৩ সালে মেসির যোগ দেওয়ার প্রথম মৌসুমে প্লে-অফে উঠতে না পারলেও, এরপর টানা তিন মৌসুমে পোস্ট-সিজনে জায়গা করে নিল দলটি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্লে-অফ নিশ্চিত ইন্টার মায়ামির, গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি

আপডেট টাইম : ১১:৩০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬