সোমবার (১ ডিসেম্বর) সকালে খবর পেয়ে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির সামনে থেকে নিহত মন্টু খলিফার লাশ উদ্ধার করে পুলিশ। এরপর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
সোমবার (১ ডিসেম্বর) সকালে খবর পেয়ে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির সামনে থেকে নিহত মন্টু খলিফার লাশ উদ্ধার করে পুলিশ। এরপর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাউল শিল্পী সোহেল সরকার জানান, গত রোববার ছিল বাংলাদেশ বাউল শিল্পী ফাউন্ডেশনের বর্ষপূর্তি। এ উপলক্ষে আমাদের পঞ্চবটি বাউল ক্লাবে এদিন রাতে দোয়া মাহফিল শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়। আমাদের আমন্ত্রণে সোনিয়া ও তার স্বামী মিন্টু দোয়া মাহফিলে অংশ নেয়। এরপর উপস্থিত অনেক শিল্পী একটা করে গান গায়। এসময় সোনিয়াও একটি গান গেয়ে চলে যায়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে মিন্টু খলিফা তার আগের স্ত্রীকে তালাক দিয়ে দেড় বছর আগে সোনিয়া সরকারকে বিয়ে করেন। বিয়ের পর থেকে সোনিয়াকে নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে বাউল গান করে বেড়ায়। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানানো হবে।